Burdwan Rain: বৃষ্টির দাপটে জলমগ্ন বর্ধমানের বিভিন্ন এলাকা
মঙ্গলবার সকাল থেকে বর্ধমান শহরেও শুরু হয়েছে বৃষ্টি
Truth of Bengal: পশ্চিমবঙ্গে বেশ কিছু কিছু জায়গায় সোমবার থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি (Burdwan Rain)। মঙ্গলবার সকাল থেকে বর্ধমান শহরেও শুরু হয়েছে বৃষ্টি। বর্ধমান জেলায় বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষরা। বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষজনের কাজকর্ম সবই বন্ধ হয়ে রয়েছে সকাল থেকে।
[আরও পড়ুনঃ Land Dispute: দুই পরিবারের মধ্যে জমি বিবাদ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ]
বর্ধমান শহরে বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষরা। ইতিমধ্যে বর্ধমান শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম হলো বর্ধমান খোশবাগান হসপিটাল রোড, তেতুলতলা বাজার পাড়া পুকুর এলাকা সহ বিভিন্ন জায়গা। ভ্যাপসা গরমের পর বৃষ্টি না মা সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষেরা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
তবে বর্ধমানের জনবহুল এলাকা চলোমগ্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে সাধারণ পথযাত্রীরা (Burdwan Rain)। রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় প্রাত্যহিক কাজেও ব্যাঘাত ঘটছে। নীলপুরের মতো সবজি বাজার যেখানে মানুষ পা ফেলতে পারেনা এখানে বৃষ্টির কারণে মানুষের কোন দেখাই নেই। ফাঁকা সবজির বাজার। সকাল থেকে এরকমই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে বর্ধমানবাসীদের।






