ভালোবাসার সপ্তাহে ভ্যালেন্টাইন চপ, হার্ট শেপের চপের স্বাদে মজেছে ব্যান্ডেল
Heart shape Vegetable Chop

The Truth of Bengal: আর কয়েকদিন পর ভ্যালেন্টাইন ডে। রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়েছে। বাঙালীর ভ্যালেন্টাইন সরস্বতী পুজোও এবার ১৪ ফেব্রুয়ারী একই দিনে পরেছে। তাই ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর আনন্দ এক সঙ্গে পালন হবে। তবে তার আগেই হৃদয় চপে মজেছে ব্যান্ডেল। ব্যান্ডেল স্টেশন রোডের চপ বিক্রেতা দম্পতি তপন ও জ্যোৎস্না সাহার স্টলে হরেক চপ আয়োজন।
তাতে আলুর চপ,চিকেন ভার্মিশালি,ডিমের ডেভিল,কাটলেট,মাছ ও মাংসের চপ যেমন আছে তেমনি ভ্যালেন্টাইন চপ ক্রেতাদের আকর্ষণ করছে। সন্ধায় চপের দোকান খুলতেই মৌমাছির মত ভীর জমছে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তৈরী হার্ট শেপের ভেজিটেবল চপের চাহিদা তুঙ্গে। দশ টাকা দামের মুচমুচে হার্ট শেপের চপ স্বাদে ভালো বলছেন ক্রেতারা। ভ্যালেন্টাইন ডে তে খাবার প্ল্যান যাই হোক তার আগে ভ্যালেন্টাইন চপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ব্যান্ডেলের বাসিন্দারা।
সাহা দপ্ততি জানান,ভেজিটেবল চপ সাধারনত লম্বাটে বা চ্যাপ্টা আকারের হয়। সামনেই ভ্যালেন্টাইন ডে তাই হার্টের আকৃতির চপ করলে কেমন হয়। এই ভেবে তৈরী করা। বিট গাজর বিনস ক্যাপসি বাদাম দিয়ে তৈরী এই চপ। হার্ট লাল রঙের হয় এই চপ ভাঙলে সেই লাল রঙ পাওয়া যাবে।ভালোবেসে বানানো এই চপ তাই ভালোবাসার চপ। হৃদয় জুড়ুক বা ভাঙুক ভ্যালেন্টাইন ডের আগে সাহা দপ্ততির ভ্যালেন্টাইন চপ হিট।






