বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন! তদন্তে পুলিশ
সেই সময় আনার হোসেন গাজী ওই চায়ের দোকানের বাইরে একটি বাইকে বসেছিল
Truth of Bengal: বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকার ঘটনা। মৃত আনার হোসেন গাজী (২৫) (Trinamool worker murdered)। মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় হঠাৎ তিনি খবর পান তার ভাইপো আনারকে কেউবা কারা হত্যা করেছে। খবর পেয়ে তারা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যান।
[আরও পড়ুনঃ Weather: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস! মঙ্গলবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি]
সেখানে গেলে আনারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্য চিকিৎসকরা (Trinamool worker murdered)। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছাড়িয়েছে। কী কারণে ওই তৃণমূল কর্মীকে খুন হলো সেটা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। মৃতের কাকা জানান, আনার হোসেন গাজী এক সময় তৃণমূল বিধায়কের আপ্ত সহয়াকের কাজ করতেন। কিন্তু ঠিক কি কারনে খুন হলো সেটা তার জানা নেই। মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রতিনিধি সাদ্দাম হোসেন গাজী বলেন, “রাত সাড়ে ন’টা নাগাদ আমি একটি চায়ের দোকানে বসে ছিলাম।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সেই সময় আনার হোসেন গাজী ওই চায়ের দোকানের বাইরে একটি বাইকে বসেছিল। সেই সময় তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজ হয়। পরবর্তীতে আনারকে কোপ খাওয়া অবস্থায় উদ্ধার করি। কে বা কারা হামলা চালালো সেটা আমি জানিনা। অথবা কি কারণে এই ঘটনা ঘটলো সেটাও আমার জানা নেই। তবে সে একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।” মঙ্গলবার ভোররাতে চারজনকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। তাদেরকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।






