রাজ্যের খবর

জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি, রাস্তায় নেমে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের

Trinamool Chhatra Parishad takes to the streets to protest against the increase in the price of life-threatening medicines

Truth of Bengal: ১৪৭ টি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি এবং সিপিএমের ওপর দায়ভার চাপিয়েছেন তিনি। অবিলম্বে দাম প্রত্যাহারের দাবিতে জেলা স্তর থেকে ব্লক স্তরে প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেই মোতাবেক গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে কৃষ্ণনগর এভি হাইস্কুল পর্যন্ত এক প্রতিবাদী মিছিল বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। এই মিছিলে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের মূলত দাবী, প্রতিদিন সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ যে ওষুধের উপর নির্ভর করে তাদের স্বাস্থ্য ঠিক রাখে সেই ওষুধের যে দাম বৃদ্ধি হয়েছে তা এক প্রকার চক্রান্ত বলা যায়। গরিব মানুষ কীভাবে ওষুধ কিনে খাবে।

অন্যদিকে অত্যন্ত জীবন দায়ী ওষুধের অতিরিক্ত দাম বৃদ্ধি হওয়ায় আরো বিপাকে পড়েছে আমজনতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নদিয়া জেলার বিস্তীর্ণ জায়গার পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরেও একই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। উল্লেখ্য জীবন দায়ী ওষুধ হোক কিংবা নৃত্য প্রয়োজনীয় ওষুধ, মানুষের জীবনের একটা বড় মূল্যায়ন ক্ষেত্র। যার উপর নির্ভর করে মানুষ। আর সেই প্রয়োজনীয় ওষুধের উপর দাম বৃদ্ধি করে গোটা দেশবাসীকে বিপাকের মুখে ফেলছে কেন্দ্র সরকার। এর বিরুদ্ধে তীব্রতর প্রতিবাদ হওয়া উচিত।

Related Articles