TMC Rally: পুজোর রেশ কাটতেই পুরুলিয়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনী! দেবাংশু ভট্টাচার্যের সভায় উপচে পড়ল ভিড়
রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে, এই অনুষ্ঠানের আয়োজন করে আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেস।
Truth of Bengal: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার আড়ষা কলেজে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে, এই অনুষ্ঠানের আয়োজন করে আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেস। আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিদ্যাধর মাহাত এবং শ্রমিক সংগঠনের ও আড়ষা পঞ্চায়েত সমিতির নেতা বিশ্বরুপ মাঝি-এর নেতৃত্বে এই সফল সম্মিলন অনুষ্ঠিত হয় (TMC Rally)।
এদিনের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত, পশ্চিমাঞ্চলের উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত, প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, জেলা সভানেত্রী মিনু বাউরী (TMC Rally)।
জানা যায়, আজকের এই জনসভায় আড়ষা ব্লক এলাকার সমস্ত নেতা, কর্মী ও সমর্থক সহ প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ ভিড় করেছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মহিলাদের উপস্থিতি, যা ছিল একেবারেই চোখে পড়ার মতো। পুজোর মরশুমের এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে তৃণমূল কংগ্রেস কার্যত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও বার্তা ছড়িয়ে দিল (TMC Rally)।






