ঝিরিঝিরি বর্ষায় ক্যামেরায় বন্দি বাঘমামা! ‘হালুমে’ খুশি পর্যটকরা
Tigress caught on camera in torrential rain

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : সুন্দরবন : জাহেদ মিস্ত্রী : পর্যটকরা মূলত সুন্দরবনে বেড়াতে আসে বাঘ দর্শনের জন্য। এখানে এসে অধিকাংশ সময়ে তারা হতাশ হয়ে ফিরে ও জায়। বেশিরভাগ পর্যটকদের ভাগ্যে বাঘের দর্শন মেলে না। কথায় আছে সাপের লেখা আর বাঘের দেখা। মূলত বর্ষাকালে বাঘ দর্শন খুবই দুর্লভ। কারন সুস্বাদু জল খাওয়ার জন্য গ্রীষ্মকালে বনদপ্তর এর কাটা পুকুরে বাঘ মামা জল খেতে আসে। আর এই বর্ষার মুহূর্তে চলছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির মিষ্টি জল জঙ্গলের মধ্যে এই মুহুর্তে দেদার মেলে।
তার ফলে বাঘের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়েনা। তার ফলে এই মুহূর্তে বাঘের দর্শন মেলা ভার। বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে পর্যটকদের ক্যামেরাবন্দি হওয়ার জন্য যেন বাঘ মামা অপেক্ষায় ছিল। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সুন্দর পোজ ও দিয়েই গেল পর্যটকদের। কলকাতা থেকে ২৫ জনের পর্যটক দল কুলতলিতে আসে ও শেখ রুবির ব্যবস্থাপনায় কুলতলির কৈখালী থেকে ঐ পর্যটকদের দল টি বনদপ্তর এর গাইড সমিরন সরদার ও হরিপদ সরদারের নৌকায় করে ঝড় খালি থেকে তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনের দোবাঁকি এলাকায় যায়।
আজ ২৫/০৮/২০২৪ ,দোবাঁকি থেকে পীর খালি ৬ নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সম্মুখ সমরে পর্যটক এর দল। দীর্ঘ সময় বাঘ মামা তাদের আসার অপেক্ষায় যেন বসেছিল। আর সেই চিত্র ক্যামেরাবন্দী পর্যটকদের। আর এতেই উজ্জীবিত সুন্দরবনে আশা কলকাতার এই পর্যটক এর দল।






