রাজ্যের খবর

ঘর থেকে উদ্ধার আই টি আই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ

The hanging body of the ITI college student was recovered from the house

Truth Of Bengal: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ইসলামপুর শহরের কলেজ পাড়া। ঘর থেকে উদ্ধার হলো এক ঝুলন্ত দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা যাচ্ছে, ওই আই টি আই কলেজ ছাত্রীর নাম রুপা সিনহা, বয়স আনুমানিক ২১ বছর।

ছাত্রীটির বাড়ি  মালদা জেলার পাকুয়া কেন্টপুকুর এলাকায় বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের কলেজ পাড়া এলাকায়। কলেজের পাশে এক শিক্ষকের বাড়ি ভাড়া নিয়ে কলেজ ছাত্রীটি থাকত। প্রতিদিনের মতোই রাতে ঘুমানোর পরে সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল। কিন্তু বেলা অনেক হয়ে গেলেও দরজা বন্ধই থাকে। আর প্রথমেই তা নজরে আসে বাড়ির মালিকের।

বেলা হয়ে গেছে কিন্তু দরজা খোলা নেই দেখে প্রথমে সন্দেহ হয় ওই বাড়ির মালিকের। এরপর অনেক ডাকাডাকি করার পরেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ আরও দানা বাঁধে। এরপর বাড়ির মালিক দরজা ভাঙ্গার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করতেই ওই বাড়ি মালিকের চক্ষু চড়ক গাছ। ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রীটি। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে যায়।

তবে ঠিক কি কারণে ওই ছাত্রীটি আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে ওই ছাত্রীটি সেই পুরো ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

Related Articles