নদিয়ায় বিজেপিতে ভাঙন, কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগ উপপ্রধানের
The deputy chief joined the Trinamool with workers and supporters in Nadia

Truth Of Bengal : নদিয়া : মাধব দেবনাথ : প্রায় ১৫০ জন কর্মী সমর্থককে সাথে নিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। তিনি মানুষের জন্য কাজ করতে চান বলে দাবি উপপ্রধানের।
জানা যায়, নদিয়ার ফুলিয়ার টাউনশিপ পঞ্চায়েতের উপপ্রধান পারিজাত চ্যাটার্জি দীর্ঘ কয়েক বছর ধরে তিনি বিজেপি দল করে আসছেন। প্রত্যেকটি নির্বাচনে তার সাংগঠনিক শক্তি এবং দলের প্রতি দায়বদ্ধতা অনেকটাই থেকে যায়। টাউনশিপ পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সাথে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ফাইট দিয়েছিল এই উপপ্রধান। কিন্তু হঠাৎ নির্বাচন চলে যাওয়ার পরে তার মত পরিবর্তন হলো।
এদিন নদিয়ার রানাঘাট বিনয় ভবনে তৃণমূলের এক দলীয় অনুষ্ঠানে গিয়ে নদীয়া দক্ষিণের তৃণমূল সভাপতি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে যোগদান করলেন তৃণমূলে। এ প্রসঙ্গে সদ্য দলত্যাগ করা পরিজাত চ্যাটার্জি বলেন, “বিজেপি দল একতন্ত্রে ভরে গেছে। দলে থেকে আর কাজ করা যাচ্ছে না। আমি একজন জনপ্রতিনিধি। কিন্তু একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য যদি কাজ না করতে পারি তাহলে মানুষ কেন আমাকে নির্বাচিত করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”






