বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটো সহ কাঠের দোকানে ধাক্কা , আহত ৩
The bus lost control and rammed into a wooden shop with Toto, injuring 3

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : সোমবার ফের এক ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত জগৎবল্লভপুরে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, ধর্মতলা থেকে জাঙ্গিপাড়া রুটের বাস আজ ধর্মতলা থেকে ফিরছিল। ফেরার পথে জগৎবল্লভপুর সীতাপুর পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটো সহ কাঠের দোকানে। শুভেন্দু ঘোষাল নামে এক যাত্রী জানান, গাড়ির গতি স্বাভাবিক ছিল। রাস্তার একটি মোড় আসে সেই মোড়ে ঘুরতে গিয়ে বাসটি ব্রেক ফেল করে এবং তার পাশেই একটি টোটো ছিল টোটোতে ধাক্কা মারে। তারপরে সজোরে ধাক্কা মারে কাঠ চেরাইয়ের দোকানে। এই দোকানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে আসেন জগৎবল্লভপুর থানার পুলিশ। ওই বাসের ধাক্কায় দুজন মহিলাসহ একজন পুরুষ আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ির চালক পলাতক।






