রাজ্যের খবর

নকশালবাড়ির চা বাগানের নালা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

The body of a leopard was recovered from the drain of Naxalbari tea garden

Truth Of Bengal : মঙ্গলবার পরিষদের অন্তর্গত নকশালবাড়ির বিজয়নগর চা বাগানের এক নম্বর সেকশনের নালা থেকে চিতা বাঘের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন নকশালবাড়ি বিজয়নগর চা বাগানের ১ নম্বর সেকশনে একটি নালার মধ্যে শ্রমিকরা চিতাবাঘের দেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে। বাগান কর্তৃপক্ষ খবর দেন বনদপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ির টুকরিয়াঝাড় রেঞ্জের বন কর্মীরা। এরপর বনকর্মীরা গিয়ে চিতা বাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

অপরদিকে চিতা বাঘের দেহ উদ্ধারের খবর চাউর হতে ভিড় জমান স্থানীয়রা। তবে কীভাবে চিতাবাঘের মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বনদপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শ্রমিকরা জানিয়েছে, যেহেতু চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে তাই আরও চিতা বাঘ থাকার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Related Articles