রাজ্যের খবর

বাংলায় শিয়ালগিরি জাতির আবির্ভাব মেদিনীপুরের সীমানায়

The appearance of the Sialgiri race in Bengal is on the border of Medinipur

The Truth Of Bengal, পশ্চিম মেদিনীপুর:- বাংলায় শিয়ালগিরি জাতির আবির্ভাব মেদিনীপুরের সীমানায়। বাংলা-ওড়িশা সীমানার নিমপুরে আয়োজিত এক সভায় এলাকায় বসবাসকারী বিশেষ-অন্ত্যজ শ্রেণির মানুষজনেরা ‘শিয়ালগিরি’ সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করলেন।

সভায় উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, দাঁতন ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, গবেষক তথা শিয়ালগিরি আন্দোলনের মুখপাত্র সন্তু জানা, আন্দোলনের সভাপতি ভজহরি পাত্র, গিরিশ পাত্র, শিক্ষক শিবশঙ্কর সেনাপতি সহ প্রায় শতাধিক শিয়ালগিরি মানুষজন। “শিয়ালগিরি” ভারতীয় উপমহাদেশের একটি বিরলতম সম্প্রদায় বা জনজাতির নাম। প্রায় ২৫০ বছর ধরে সমগ্র ভারতবর্ষের মধ্যে এই যাযাবর শ্রেণির মানুষেরা কেবলমাত্র মেদিনীপুর জেলায় বাস করত।

আজও দক্ষিণবঙ্গের ওড়িশা-সীমানায় অবস্থিত দাঁতন ও মোহনপুর থানায় এদের বসতি। সীমানা পেরিয়ে ওড়িশার বালিয়াপাল, ভোগরাই ও সুগো অঞ্চলেও এদের আত্মীয় স্বজনের বসবাস। যোগেশচন্দ্র বসুর মতো ইতিহাসবিদের অনুমান, এরা মারাঠা বর্গীদের বংশধর। আবার ও’ ম্যালি সাহেবের বিচারে এরা গুজরাট-মধ্যপ্রদেশ সীমানার ‘ভিল’ জনজাতির একটি ভবঘুরে শাখা। ১৯৫১ সালে “ম্লেচ্ছ ভক্ষণকারী” জনজাতি হিসেবে সর্বনিম্ন তালিকাভুক্ত করা হয়েছিল। এদের সঙ্গী ছিল, ডোম, চামার, কোড়া প্রভৃতি। এক অদ্ভুত দুর্বোধ্য ভাষায় কথা বলতো দাঁতন-মোহনপুর থানার শিয়াল গিরিরা।

Related Articles