বিনোদন

গোপনেই প্রেম সেরেছেন কঙ্গনা, তবে কী বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই?

Kangana secretly fell in love

The Truth of Bengal: বলিউডে বিতর্কিত অভিনেত্রী হিসেবেই পরিচিত কঙ্গনা রানাওয়াত। তবে প্রেম-বিয়ে-সম্পর্ক থেকে দূরেই থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবার এল তাঁরই বিয়ের খবর! শোনা যাচ্ছে, লোকসভা ভোটের পরেই বিয়ে করবেন কঙ্গনা। বার বার প্রেম এসেছে কঙ্গনার জীবনে। তবে পরিণতি পায়নি কোনওটিই।

বলিউডের তাবড় নায়ক থেকে উঠতি অভিনেতা, কিংবা মাঝবয়সি পরিচালক— একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু প্রতি বারই শেষটা ভাল হয়নি। অভিনেতা হৃতিক রোশন থেকে অধ্যয়ন সুমন— সকলেই প্রায় কটাক্ষ করেছেন তাঁকে নিয়ে। মাঝে একটা লম্বা সময় তাঁর প্রেমজীবন নিয়ে তেমন চর্চা হয়নি।

সম্প্রতি মুম্বইয়ের এক পোশাকশিল্পী নাকি অভিনেত্রীর বিয়ের খবরটি ফাঁস করেছেন। কিন্তু পাত্রটি কে, সেই বিষয়ে কিছু বলতে নারাজ তিনি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তাঁর হবু বর বিদেশে থাকেন এবং তিনি নামকরা ব্যবসায়ী। বেশ কিছু দিন ধরেই নাকি সেই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্গনা। আর এ বার বিয়ের পালা। যদিও নিজের বিয়ের প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি তিনি।

Related Articles