রাজ্যের খবর

Techno India North Bengal: উত্তরবঙ্গে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন টেকনো ইন্ডিয়া গ্রুপের

শিলিগুড়িতে ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Truth of Bengal: মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে উত্তরবঙ্গে আন্তর্জাতিকমানের শিক্ষাদানের সুযোগ তৈরি করল টেকনো ইন্ডিয়া গ্রুপ। বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার বরাবরই উদ্যোগী হয়েছে (Techno India North Bengal)। সেই কাজের অঙ্গ হিসেবে,টেকনো ইন্ডিয়া’ গোষ্ঠীর নতুন প্রতিষ্ঠান পথ চলা শুরু করল। উচ্চ শিক্ষার দিশা দেখাতে অষ্ট্রেলিয়ার সঙ্গে মেলবন্ধন ঘটাতে নতুন প্রতিষ্ঠান পথ চলা শুরু করল। শিলিগুড়িতে ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৯মে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সেই অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন টেকনো ইন্ডিয়া সংস্থার ডিরেক্টর সত্যম রায়চৌধুরী।

এই রাজ্যের স্বপ্নসন্ধানী পড়ুয়াদের শিক্ষার জগতে জায়গা করে দিতে মুখ্যমন্ত্রী টেকনো ইন্ডিয়া সংস্থাকে প্রস্তাব দেন। উত্তরবঙ্গের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো টেকনো ইন্ডিয়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর উদ্যোগে বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করা হল। এরফলে শিলিগুড়িতে বসেই পড়ুয়ারা অস্ট্রেলিয়াতে পড়ার সুযোগ পাবেন। সোমবার শিলিগুড়ির  স্কুলে আনুষ্ঠানিকভাবে চালু হল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পাঠ্যক্রম (Techno India North Bengal)।

আরও পড়ুন: Jhargram Rajbari: দেশের পর্যটন মানচিত্রে ‘হেরিটেজ’ ঝাড়গ্রাম রাজবাড়ি’

সেই পাঠ্যক্রমে শুধু অস্ট্রেলিয়াতেই নয়, তাদের সার্টিফিকেটে অক্সফোর্ড সহ বিশ্বের নামকরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এমনকী বর্হিবিশ্বে  কর্মসংস্থানের সুযোগ থাকবে। অর্থাত্ এই বিশ্বমানের স্কুলের ক্যাম্পাসে বসেই অস্ট্রেলিয়ায় পড়ার মহাসুযোগ মিলবে,মিলবে বিশ্বমানের সার্টিফিকেট। টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল শিলিগুড়িতে পশ্চিম অস্ট্রেলিয়া পাঠ্যক্রমের মাধ্যমে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী শিক্ষার পথ খুলে দিল, মনে করছে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের কর্তারা।অনুষ্ঠানে  অস্ট্রেলিয়া থেকে আসেন আন্তর্জাতিক স্কুল কারিকুলাম অ্যান্ড স্টান্ডার্স অথিরিটির প্রিন্সিপ্যাল কনসালট্যান্ট অ্যাঞ্জিলিকি আই কোয়ারি।

শিলিগুড়িতে বসেই অষ্ট্রেলিয়াতে পড়ার সুযোগ মিলবে।  সেই সুযোগ এনে দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ।  শিলিগুড়িতে  উন্নত পরিকাঠামো দেখে ভীষণ খুশি পড়ুয়ারা । বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে এই সামঞ্জস্য বিধান  উত্তরবঙ্গের পড়ুয়াদের   বিদেশে পড়ালেখা ও কর্মসংস্থানের  বিরাট সুযোগ করে দেবে বলে আশা। উত্তরবঙ্গে এই  নয়া প্রকল্প  উচ্চ শিক্ষার দিশা দেখাবে।   প্রাক-কাউন্সেলিং ও শিক্ষা মেলা আগামীতে জেলাতেও নিয়ে যেতে চাইছেন দ্য অ্যাসোসিয়েশন অফ প্রোফেসনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউসন্সের (এপি এআই) কর্মকর্তারা।

সোমবার এপিএআইয়ের সাধারণ সম্পাদক তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায় চৌধুরী বলেন, ‘‘যারা পথ খুঁজে পান না, বুঝে উঠতে পারেন না পরবর্তী সময়ে কোন কলেজে কী নিয়ে পড়াশোনা করবে,তাঁরা কর্মসংস্থান ও ভবিষ্যতের জন্য নিজেকে কিভাবে তৈরি করবে (Techno India North Bengal)। তাঁদের পথ দেখানোই মানবতা বলে মনে করি, তা কিছুটা হলেও করতে পেরেছি। আগামীতে আমরা এমন কেরিয়ার কাউন্সেলিং তথা শিক্ষা মেলা পাহাড়ে, দার্জিলিং বা কালিম্পং করব। উত্তরবঙ্গের তথা রাজ্যের বাকি জেলাতেও নিয়ে যাব। মেধাকে সঠিক কাজে লাগাতে পারলে তা দেশের সম্পদ হয়। এই সম্পদ তৈরি করতে রাজ্যের পেশাভিত্তিক প্রতিষ্ঠানকে নিয়ে এপিআই কাজ করছে। ’’

Truth of Bengal FB Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

উল্লেখ্য এর আগে কলকাতা কেন্দ্রিক হয়েছে এই কাউন্সেলিং। তাতে উত্তরবঙ্গের থেকে যাতায়াত, দূরত্ব ও সময় ও খরচের জন্য খুব কম সংখ্যক অংশ নিয়েছে। সত্যম রায়চৌধুরীর কথায়, ‘‘প্রতিবন্ধকতার জায়গাটা দূর করতে চাইছি আমরা। গত প্রায় আড়াই দশক ধরে এপিএআই সদস্য প্রতিষ্ঠানগুলি দেশ ও বিদেশের বহু নামী সংস্থায় হাজার হাজার ছাত্রছাত্রীকে চাকরি পাওয়ার সুযোগ করে দিয়েছে, যা দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও আমরা এই ধারা বজায় রেখে পশ্চিমবঙ্গকে সাশ্রয়ী ও মানসম্পন্ন শিক্ষার একটি অন্যতম কেন্দ্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ’’

 

Related Articles