খেলা

UEFA Fan Death: রোনাল্ডো-ইয়ামলদের ম্যাচ দেখতে এসে মৃত্যু সমর্থকের

সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেডিয়ামের ওপরের অংশে থাকা ওই দর্শক আচমকাই নীচের প্রেসবক্সে পড়ে যান।

Truth Of Bengal: রবিবার রাতে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনাতে উয়েফা নেশন লিগের ফাইনাল ম্যাচ চলার সময়ই মাঠে উপস্থিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে (UEFA Fan Death)। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেডিয়ামের ওপরের অংশে থাকা ওই দর্শক আচমকাই নীচের প্রেসবক্সে পড়ে যান। এই দুর্ঘটনার খবর পেয়ে মাঠে উপস্থিত চিকিৎসকরা ছুটে এলেও কোনও লাভ হয়নি। তার আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পরে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে উয়েফার তরফ থেকেও।

[আরও পড়ুন: Techno India North Bengal: উত্তরবঙ্গে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন টেকনো ইন্ডিয়া গ্রুপের]

এই বিষয়ে জার্মান সংবাদসংস্থা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের প্রায় অন্তিম লগ্নে। মৃত ব্যক্তি জার্মানির নাগরিক বলেও জানা গেলেও, মৃত ব্যক্তির পরিচয়, বয়স সম্বন্ধে এখনও কিছুই জানা যায়নি।

TOB Youtube Short: https://youtube.com/shorts/pn960NfoofM?si=DNrnGqXRT4Qk7Pc0

এদিকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় স্পেনের কোচকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি জানান, ‘যিনি আজকে ম্যাচ চলাকালীন এইভাবে মারা গিয়েছেন, তিনি যে দেশেরই সমর্থক হোন না কেন, তাঁর আত্মার শান্তি কামনা করি। এবং তাঁর পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাই (UEFA Fan Death)।’