রাজ্যের খবর

হিংসা রুখতে স্বপন বাউলের ভরসা গান, জেলা ঘুরে শান্তির বার্তা দিচ্ছেন বাউল

Swapan Baul's song of hope to prevent violence, Baul is giving a message of peace around the district

The Truth Of Bengal : মালদা:-  শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল। বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন, হানাহানি, বোমাবাজি, ভোট বাক্স লুট সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র। সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিলেন স্বপন।

এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছেন মালদা জেলায়। নির্বাচন নিয়ে নিজের লেখা গান সাধারণ মানুষকে শুনিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন তিনি। শিল্পীর নাম স্বপন দত্ত বাউল। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। গত কয়েক সপ্তাহ ধরে বাউলের বেশে হাতে একতারা ও তবলা বাজিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে নির্বাচনে যাতে কোন মায়ের কোল খালি না হয়, বোমাবাজি, খুন, হানাহানি বন্ধের আবেদন জানিয়ে নিজের লেখা গান শোনাচ্ছেন শিল্পী।

ইতিমধ্যে ১৫ – ১৬ টি জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছান মালদা জেলায়। এদিন মালদা জেলা আদালত চত্বরে একতারা ও তবলা বাজিয়ে সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল।

Related Articles