মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
Supreme Court rejects Chief Minister Mamata Banerjee's resignation plea

Truth Of Bengal: কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে অপসারণের নির্দেশনা চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়েরবেঞ্চ এবং বিচারপতি জেবি পারদিওয়ালাএবং মনোজ মিশ্র এই আবেদনের তীব্র প্রতিবাদ জানান এবং আবেদনটি খারিজ করেন।
During the RG Kar case hearing, #SupremeCourt expresses displeasure at an application filed seeking the resignation of West Bengal CM Mamata Banerjee.
“This is not a political forum. Asking the Chief Minister to resign is not the remit of the Court,” CJI DY Chandrachud tells… pic.twitter.com/TSQbIDKOYb
— Live Law (@LiveLawIndia) September 17, 2024
সংশ্লিষ্ট আইনজীবীকে কড়া ভাষায় ধমক দেন বিচারপতি চন্দ্রচূড়, তিনি বলেন, “এটি কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি বারের একজন সদস্য। আমরা যা বলি তাতে আপনার নিশ্চিতকরণের প্রয়োজন নেই। আপনি যা বলেন তা আইনি শৃঙ্খলার নিয়ম মেনে চলতে হবে। আপনি কী অনুভব করেন তা দেখতে আমরা এখানে নেই। একজন রাজনৈতিক কর্মকতা আপনার অন্তর্বর্তী আবেদন আমাদের জন্য নয়, আমি দুঃখিত নইলে আমি আপনাকে এই আদালত থেকে সরিয়ে দেব”।
WATCH: CJI DY Chandrachud loses his cool at a lawyer attempting to mention an intervention application in the Kolkata RG Kar Hospital case seeking resignation of West Bengal CM Mamata Banerjee.
“Who are you? Who are you appearing for?” CJI asks.
“This is not a political forum.… pic.twitter.com/3MQGXRrWNY
— Law Today (@LawTodayLive) September 17, 2024
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় শুনানি ছিল। যেখানে সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ফ্রেশ রিপোর্ট পেশ করে। এমনকি নির্যাতিতার বাবা-মা বেশ কিছু তথ্য পেশ করেন। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলা শোনেন। এদিন রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার কথাও বলা হয়। ৪৫ টি মেডিক্যাল কলেজে পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত । পাশাপশি সিসিটিভি বসানো নিয়ে প্রশ্ন তোলে কোর্ট। যেখানে ৪১৫ টি সিসিটিভি ক্যামেরা মঞ্জুর করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত ৩৬ টি ক্যামেরা বসানো হয়েছে বলে মন্তব্য করে আদালত।






