সিনেমাটিক অ্যাকশন, আফিম পাচার কাণ্ডে বিরাট সাফল্য এসটিএফের
STF's big success in cinematic action, Affin Pachar case

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : নদীয়া থেকে বেশ কিছুদিনের ধরে আফিম পাচার হচ্ছিল, এমনই খবর ছিল পুলিশ সূত্রে। সেই কারণেই নদীয়ায় বিশেষ অভিযান চালাচ্ছিল পুলিশ এবং এসটিএফ। তবে সাফল্য মিললো বৃহস্পতিবার রাতে।
পুলিশ গোপন সূত্রে খবর পায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আফিম পাচার করা হচ্ছে, রানাঘাটে। পরবর্তীতে লালবাজার এসটিএফ ও রানাঘাট পুলিশের সহযোগিতায় হানা দেয় রানাঘাটের নাসরা এলাকায়। সেখানেই এসটিএফ এর কাছে হাতেনাহাতে আফিম সহ এক ব্যক্তি গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রাজু মন্ডল, বাড়ি রানাঘাট ধানতলা থানার হালালপুরে। পুলিশ সূত্রে আরও খবর, এদিনের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার আফিম। ধৃত কে রাতেই এসটিএফ এর আধিকারিকরা গ্রেফতার করে নিয়ে আসে রানাঘাট থানায়। সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে ধৃত ব্যক্তির।
তবে কোথা থেকে এত পরিমানে আফিন তার কাছে এলো এবং কোথায় কোথায় এই পাচারের জাল চড়িয়ে রয়েছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এসটিএফ। যদিও এই ঘটনায় সাময়িক চঞ্চল্য ছড়ায় এলাকায়।তবে পুলিশ জানিয়েছে ধৃতকে আজ রানাঘাট আদালতে তোলা হবে।






