রাজ্যের খবর

কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ‍ থেকে নারীদের সুরক্ষার দেওয়া হল জন্য বিশেষ ট্রেনিং

Special training for protection of women has been given by Krishnanagar District Police

Truth Of Bengal: আর জি কর কান্ডের পর সারা রাজ্যের কোথাও যেন মহিলাদের সুরক্ষা দেওয়ার কথা এবার সবার মাথাতে এসেছে। যখন দেখা গেল সারা রাজ্যের বিভিন্ন সমস্যায় এবং নারীদের সুরক্ষার ক্ষেএে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ সহ স্কুল,কলেজের ছাত্রছাত্রীরা।

কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ও ডিএসপি শিল্পী পাল সহ কৃষ্ণনগর কোতোয়ালি আই সি সহ বিভিন্ন আধিকারিকেরা জেলার বিভিন্ন দপ্তরের কাজ করা মহিলাদের যাদের রাত্রে সুরক্ষার দরকার তাদের ডেকে এবার ট্রেনিং দেওয়া হল কৃষ্ণনগর এসপি অফিসের কনফারেন্স হলে।

ঘরের মেয়েরা বাইরে যেতে পারে না ও রাতের বেলায় বাড়ি ফেরার পথে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই এইবার নারী সুরক্ষার জন্য কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল সহ একাধিক আধিকারিক মহিলাদের সুরক্ষার ট্রেনিং দিলেন, তবে পুলিশের এই উদ্যোগে এখন কতটা নারী সুরক্ষা হবে সেটাই দেখার।

Related Articles