জলপাইগুড়িতে অসহায় যুবতীর পাশে দাঁড়ালেন সমাজসেবী দেবাশীষ সরদার
Social worker Debashish Sardar stood by the helpless young woman in Jalpaiguri

The Truth Of Bengal, জলপাইগুড়ি -কল্যান চন্দ– অসহায় যুবতীর অসুবিধার কথা শুনে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়ালেন সমাজসেবী দেবাশীষ সরদার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নং কোলোনীর বাসিন্দা ছবি বসাকের মেয়ে বিনা বসাকের ছোট বেলায় জটিল রোগের কারনে অসুস্থ হয়ে পড়েছিল। তার পরেই চোখের সমস্যা দেখা দেয়, বর্তমানে একটি চোখে দেখতে পাননা তিনি।
ডাক্তাররা জানান, পাথরের চোখ লাগানোর প্রয়োজন। এদিকে পরিবারের দাবি চোখের সমস্যার কারণে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। চোখের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 35 হাজার টাকা। দিন আনতে পান্তা ফুরয়, এই পরিস্থিতিতে সংসারে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। বিনার মা জানান, কোন ব্যক্তি বা সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মেয়ের চিকিৎসা করা সম্ভব হবে।
সেই খবর শুনে পরিবারের সাথে দেখা করলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সরদার। বৃহস্পতিবার পরিবারের হাতে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আরো অর্থের প্রয়োজন। সমাজসেবী দেবাশীষ সর্দার জানান, “খবর পেয়েছি জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটা ৯ নং কলোনির একটি মেয়ে অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছে না। সেই কারনে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম।
FREE ACCESS






