রাজনীতিরাজ্যের খবর

এসআইআর আতঙ্কে বীরভূমে আত্মঘাতী প্রৌঢ়, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

তা নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস

Truth Of Bengal: রাজ্যে এসআইআর হবে ঘোষণাটি হয়েছে ৭২ ঘণ্টা আগে আর তার মধ্যেই দেখা গেল বাংলার মানুষ কতটা আতঙ্কিত এসআইআরকে কেন্দ্র করে। দিনহাটার এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রাণ হারান পশ্চিম মেদিনীপুরের ৯৫ বছর বয়সী ক্ষীতিশ মজুমদার। তা নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেল থেকে ফের নিন্দা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ চোরেরা বেড়া কেটে প্রবেশ করল হেরিটেজ কোরে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জাম লোপ!

তিনি লেখেন, “কে নেবে এর দায়িত্ব? স্বরাষ্ট্রমন্ত্রক নাকি বিজেপি ও তার সঙ্গীরা? এই যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, তা নিয়ে সাহস থাকলে সকলের সামনে এসে কথা বলুন বিজেপি নেতারা।” নির্বাচন কমিশনের নাম না নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, “এনআরসি হতে দেব না বাংলায় সোজা বা ব্যাঁকা পথে। বহিরাগত তকমা দিতে দেব না একজন নাগরিককেও। এমনটা যদি হয় তাহলে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে বাংলা।” পাশাপাশি, রাজ্যবাসীকে তৃণমূল সুপ্রিমো পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তাঁর বক্তব্য, “কোনও পদক্ষেপ নিতে যাবেন না, পাশে রয়েছে মা-মাটি-মানুষের সরকার।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ক্ষীতিশ মজুমদার নামে সেই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর মেয়ের বাড়িতে, যা অবস্থিত বীরভূমে। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কই তাঁর প্রাণ কেড়েছে এবং তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের বক্তব্য, “সম্প্রতি তিনি বারবার বলতেন যে তাঁর নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। তাহলে কি আমায় আবার বাংলাদেশ ফিরে যেতে হবে? এই আতঙ্কই তাঁকে বেশ ভীত করে দেয় মানসিকভাবে।”

Related Articles