শিলিগুড়ির মুরালিগঞ্জ গরুর খাটাল থেকে সাতটি গরু চুরি, গ্রেফতার ৪
Seven cows stolen from Siliguri's Muraliganj cow farm, 4 arrested

Truth Of Bengal: ফের সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ গরুর খাটাল থেকে সাতটি গরু চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল বিধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম আবুল কালাম আজাদ, শাহিন আলম, নাজিমুল ইসলাম, খুরদিস আলি। আবুল শাহিন নাজিমুল তিনজনেই আলিপুর দুয়ার জেলার বাসিন্দা এবং খুরদিস জলপাইগুড়ি জেলার বাসিন্দা।
বিধাননগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের ১০ তারিখে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে গরুর খাটাল থেকে সাতটি গরু চুরি যায়। এরপরেই খাটাল মালিক বিধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। তদন্তে নেমে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকা থেকে গরু চুরির ঘটনায় চারজন গ্রেফতার করে।
এদিন ধৃতদের তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশেরই হেফাজতে নেওয়ার আবেদন জানাবে শিলিগুড়ি মহকুমা আদালতে বিধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো খবর ধৃতরা এর আগেও একাধিকবার গরু চুরি থেকে শুরু করে চা পাতা চুরি ঘটনা ঘটিয়েছে। এবং একাধিক থানায় মামলাও রয়েছে। গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ।






