সিউড়ি স্টেশনে আরপিএফের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! বিক্ষোভ স্থানীয়দের
এ বিষয়ে তৃণমূলের শহর সভাপতি আব্দুল শফিক এদিন স্টেশন ম্যানেজারকে লিখিত একটি অভিযোগ জমা দেন।
Truth Of Bengal: বীরভূম: পার্থ দাস: সিউড়ি (Birbhum) স্টেশনে আরপিএফকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, রেলের ওই এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের থেকে আরপিএফ নিত্য সময়ে পয়সা জুলুম করে থাকে। এমনকি ভেঙে যাওয়া বাড়ির চাল ঠিক করতে গেলেও পয়সা দিতে হয় আরপিএফ দফতরকে। বুধবার এমন বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন দোকানদার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ দশমীতে ভারী বৃষ্টি! পুজোর শেষে বঙ্গ জুড়ে কেমন থাকবে আবহাওয়া?
তাঁরা আরও অভিযোগ করেন, সিউড়ি স্টেশনে থাকা আরপিএফ এর ইনচার্জ অফিসার মনোজ কুমার সিং জোর জুলুম করে টাকা আদায় করে নয়তো সেই বাড়ি ভেঙে থাকা অংশ মেরামতি করতে দেয় না। এতে সমস্যায় পড়তে হয় এর উপর বসবাসকারী বাসিন্দাদের। এ বিষয়ে তৃণমূলের শহর সভাপতি আব্দুল শফিক এদিন স্টেশন ম্যানেজারকে লিখিত একটি অভিযোগ জমা দিতে গেলে দেখেন ম্যানেজার সেখানে নেই। তাঁকে ফোন করলে তিনি ছুটিতে আছেন এবং ৩ তারিখ, শুক্রবার আসবেন এমন কথা বলেন। এদিন তৃণমূল সভাপতি জানান, দীর্ঘদিন ধরে আরপিএফের বেশ কিছু পুলিশ আধিকারিকরা জোর জুলুম করে কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে, এই সকল বসবাসকারী মানুষদের ওপর জোরপূর্বক পাঁচ হাজার, দশ হাজার টাকা চাওয়া হচ্ছে। না দিতে পারলে তাদের ভাঙা বাড়িতে বসবাস করতে হচ্ছে। নতুনভাবে বাড়ি মেরামতি করতে পারছে না। এমনই একাধিক অভিযোগ তুলে সরব হন তিনি। (Birbhum)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অপরদিকে আরপিএফ ইনচার্জ অফিসার মনোজ কুমার সিং এই অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি জানান, কারোর কাছ থেকেই তাঁরা কোন টাকা নেওয়া হয়নি। বরং যে সকল বাড়িগুলি ভগ্নদশায় পরিণত হয়েছে আরপিএফ এর পক্ষ থেকে তাদেরকেই মেরামতি করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। (Birbhum)






