রাজ্যের খবর

জল সরবরাহ আরও উন্নত করার লক্ষ্য, রামজীবনপুর পৌরসভায় শুরু ৪.৫৬ কোটির কাজ

একটি ওভারহেড রিজার্ভার ও সাতটি পাম্প প্রথম পর্যায়ে বসানো হবে।

সুমন মণ্ডল, ঘাটাল: রামজীবনপুর পৌরসভায় জল সরবরাহ আরও উন্নত করার চেষ্টা। রামজীবনপুর এর পটলডাঙ্গা চাতাল এলাকায় ৪.৫৬ কোটি টাকার কাজের নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি।

একটি ওভারহেড রিজার্ভার ও সাতটি পাম্প প্রথম পর্যায়ে বসানো হবে। মোট কাজের জন্য অর্থ বরাদ্দ ১৬ কোটি। দ্বিতীয় পর্যায়ে ১১ কোটি টাকার কাজ হবে। মূলত রামজীবনপুর পৌরসভার পৌরবাসীকে নিরবিচ্ছিন্ন জল সরবরাহ পরিষেবা দিতে এই উদ্যোগ। বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত হচ্ছিল, কম জল যেত বেশ কয়েকটি ওয়ার্ড। ওয়ার্ডবাসীদের কথা মাথায় রেখে পৌরসভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কাজের অনুমোদন পেয়ে খুশি পৌরসভা থেকে ওয়ার্ডবাসীর।

দেড় বছর আগে জেলা শাসকের অফিসের মিটিংয়েই রামজীবনপুর পৌরসভা তাদের প্রস্তাব তুলে ধরে। মিটিংয়ে নবান্ন এবং নগরোন্নয়ন দফতরের অফিসাররা ছিলেন সেখানে পৌরসভার জল প্রকল্প নিয়ে রিপোর্ট পোস্ট করা হয় কাজের অনুমোদন পেয়ে খুশি। পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, “আগামী দিনে এই কাজ সম্পন্ন হলে প্রতিটি বাড়িতে ২৪ ঘন্টা জল সরবরাহ প্রদান করা যাবে। এতদিন দাম-জীবনপুর পৌরসভা ওয়ার্ডে ৩ বার বাড়িতে বাড়িতে জল প্রদান করে।”

Related Articles