রাজ্যের খবর

অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে মানবিকতার পরিচয় রাজগঞ্জের বিডিও-র

Rajganj's BDO showed its humanity by extending a helping hand for the marriage of a daughter of a helpless family

The Truth Of Bengal, জলপাইগুড়ি, কল্যান চন্দ: এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বৃহস্পতিবার সেই পরিবারের সঙ্গে দেখা করে বিয়ের নানান সামগ্রী সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন তিনি।

বেশ কিছুদিন আগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডিবাড়ি গ্রামের বাসিন্দা সাধন রায়ের মেয়ে সুচিত্রা রায়ের সাথে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ফুটকি পাড়া গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়ের ছেলে মানব রায়ের বিয়ে ঠিক হয়। কিন্তু কি করে মেয়ের বিয়ে দেবেন ও সমস্ত আয়োজন করবেন তা ভেবেই রাতের ঘুম হারিয়ে গিয়েছিল অসহায় সাধন বাবুর। পরে দুই পরিবারের সহমতে ছেলের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।

শুক্রবার তাদের বিয়ে। এদিকে বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বৃহস্পতিবার সেই পরিবারের হাতে, আলমারি, শোকেস, আলনা, ফ্যান সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন তিনি। বিডিও প্রশান্ত বর্মনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।

FREE ACCESS

Related Articles