রাজ্যের খবর

উৎসব ফুরালেও রাস্তায় রইল তোরণ, যানজটে জর্জরিত বনগাঁ! কড়া পদক্ষেপ পৌরসভার

উৎসবের আবহে বনগাঁ শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন রাস্তাজুড়ে বসান হয়েছিল চমকপ্রদ ওভার গেট ও আলোকসজ্জা।

Truth Of Bengal: দুর্গোৎসব শেষ হয়েছে কয়েকদিন আগেই। উৎসবের আবহে বনগাঁ শহরের বিভিন্ন ক্লাব ও সংগঠন রাস্তাজুড়ে বসান হয়েছিল চমকপ্রদ ওভার গেট ও আলোকসজ্জা। তবে উৎসব শেষ হলেও সেই গেটগুলিই  খোলা হয়নি। এরজেরে এখন শহরে যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে বনগাঁ পৌরসভা।

পৌরসভার পক্ষ থেকে ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে— আগামী ৭২ ঘণ্টার মধ্যে শহরের সমস্ত ওভার গেট খুলে ফেলতে হবে।বনগাঁ পৌরসভার পৌরপ্রধান বলেন, ‘ দুর্গোৎসবের কাজ শেষ হয়েছে। এখন এই ওভার গেটগুলির কোনও প্রয়োজন নেই। ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে— যাঁরা গেটগুলি তৈরি করেছিলেন, তাঁরা যেন নির্ধারিত সময়ের মধ্যে সেগুলি খুলে নেন। একই গেট দীর্ঘদিন ধরে রেখে ভবিষ্যতের অন্য উৎসবে ব্যবহার করা যাবে না। প্রয়োজনে পরবর্তীতে নতুন করে গেট তৈরি করা যেতে পারে, তবে রাস্তায় স্থায়ীভাবে ওভার গেট রাখা যাবে না।‘

পৌরসভার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁদের আশা, নির্দেশ কার্যকর হলে শহরের যানজটের সমস্যা অনেকটাই কমবে।

Related Articles