রাজ্যের খবর

Purulia Assault: এক মহিলা ও তার মেয়েকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগে গ্রেফতার এক যুবক

Man Arrested for Threatening Woman and Daughter with Violence and Rape in Kasai Mohalla.

Truth Of Bengal: এক মহিলা ও তার মেয়েকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগে গ্রেফতার এক যুবক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরের কসাই মহল্লা এলাকায়(Purulia Assault)। জানা যায়, অভিযোগকারী ওই মহিলার একটি চায়ের দোকান রয়েছে। মান্না কুরেশী নামে এক যুবক বেশ কয়েকদিন ধরে ওই দোকানে এসে মারধরের হুমকি দিয়েছে এবং ওই মহিলা ও তার মেয়েকে ধর্ষণেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ।

[আরও পড়ুনঃ Deepika Ranveer: গোপনীয়তা রক্ষার অনুরোধ ব্যর্থ! ফাঁস হয়ে গেল দীপিকা-রণবীরের মেয়ে দুয়ার মুখ]

সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অভিযুক্ত ওই যুবক মহিলার দোকানে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা করুন। কিন্তু কোনক্রমে প্রাণে বাঁচেন ওই মহিলা(Purulia Assault)। অবশেষে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয় পুরুলিয়া সদর থানায়। অভিযোগের ভিত্তিতে মান্না কুরেশি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে(Purulia Assault)। তবে ওই নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা গৌতম রায় সহ হিন্দুত্ববাদী সংগঠনের নেতৃত্বরা। তারা উক্ত দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।