Deepika Ranveer: গোপনীয়তা রক্ষার অনুরোধ ব্যর্থ! ফাঁস হয়ে গেল দীপিকা-রণবীরের মেয়ে দুয়ার মুখ
Truth of Bengal: বলিউডের মোস্ট লাভিং কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তাদের প্রেম থেকে বিয়ে সবটার সাক্ষী তাদের অনুগুনিত ভক্ত। গতবছরই দুই থেকে তিন হয়েছেন তারকা দম্পতি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। মেয়ের নাম রেখেছেন দুয়া। নাম প্রকাশের সময় খুদে দুয়ার শুধু ছোট্ট পায়ের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। সামনেই দুয়ার ১ বছর পূরণ হবে। তবে এখনো একরত্তির ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি (Deepika Ranveer)।
আরও পড়ুনঃ Salt Heist: গাড়ি করে এসে চোর চুরি করে নিয়ে যাচ্ছে নুনের বস্তা! আজব চুরিতে চাঞ্চল্য
উল্টে মেয়ের গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করেছিলেন ছবি শিকারিদের। কিন্তু তা সত্ত্বেও ফাঁস হয়ে গেল খুদের মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দীপিকা-রণবীরের মেয়ের মুখ দেখা যাচ্ছে বলে দাবি। এই ঘটনায় এবার ক্ষোভ উগরে দিয়েছেন তারকাদম্পতির অনুরাগীরাই। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে রয়েছে এক শিশুকন্যা এবং তার মুখ পরিষ্কার বোঝাই যাচ্ছে (Deepika Ranveer)।
The video showed Deepika asking the cameraperson to stop recording as she did not want her daughter’s face to be revealed on social media.https://t.co/p3ZxFXVvnQ
— Sambad English (@Sambad_English) August 23, 2025
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অনুরাগীদের দাবি, ওই শিশুকন্যা দীপিকা-রণবীরের মেয়ে। সেই সঙ্গে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে, যিনি মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন তাঁর উপর বেজায় চটেছেন দুয়ার মাম্মা। ভিডিয়ো রেকর্ড করতে বারণ করতেও দেখা যায় দীপিকাকে। তার পরেও সেই ভিডিয়ো পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এবং সেটা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। তাতেই বেজায় চটেছে অনুরাগীরা। তাঁদের দাবি অভিভাবকদের সিদ্ধান্তকে সন্মান করুন (Deepika Ranveer)।






