রাজ্যের খবর
Trending

রাজ্য জুড়ে ধিক্কার মিছিল তৃণমূল কর্মীদের,সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার…

Protest marches across the state demand an apology from Trinamool workers, Sukant Majumdar

The Truth OF Bengal: গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো।এই বিখ্যাত উক্তি করেন স্বামী বিবেকানন্দ।সেই  বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে  অপমান  করার অভিযোগ ওঠে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে,এই দাবিতে মঙ্গলবার পথে নামে তৃণমূল কংগ্রেস। কলকাতার মতোই রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করেন তৃণমূল কর্মীরা ।সঙ্গে ছিল ফুটবল। মিছিল থেকে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়।

এক দিনের সফরে কলকাতায় বিজেপি সভাপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই দিনেই পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে একটি মন্তব্যের বিরুদ্ধে ময়দানে নামছে তৃণমূল যুব কংগ্রেস। দলীয় পতাকা ও স্বামীজির ছবি ছাড়াও ফুটবল হাতে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করে সুকান্ত ও শাহের কাছে ক্ষমা চাওয়া দাবি তুলবেন তারা। কলকাতা উত্তর ও দক্ষিণে দু’টি পৃথক মিছিল করে প্রতিবাদ জানানো হবে।

শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলায় স্বামীজির বাড়ি পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল হবে। এই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। মিছিল প্রসঙ্গে রাজ্য তৃণমূল যুবর সাধারণ সম্পাদক সৌম্য বক্সী বলেন, ‘‘বিজেপি সভাপতি যে ভাবে স্বামীজির অবমাননা করেছেন, তা মেনে নেওয়া যায় না। তাঁকে প্রকাশ্যে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতেই হবে। তাই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি।’’ দক্ষিণ কলকাতা তৃণমূল যুবর তরফ থেকেও কর্মসূচি করা হবে। ঘটনাচক্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা।

বিজেপি সভাপতির মন্তব্যের জন্য তাঁকেও ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে তৃণমূলের যুবরা। তাই শাহের কালীঘাটে পুজো দিতে যাওয়ার সময় তৃণমূল যুব সংগঠনের সদস্যরা কোনও প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন কি না, সে দিকে নজরে রাখতে শুরু করেছেন বাংলার রাজনীতির কারবারিরা।

Free Access

Related Articles