চুরি যাওয়া ১০ টি বাইক উদ্ধার পুলিশের, গ্রেপ্তার তিন
Police recover 10 stolen bikes, 3 arrested
Truth Of Bengal: ফের বড়ো সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। উদ্ধার ১০টি চুরি যাওয়া বাইক। গ্রেপ্তার ৩ জন। ৩ মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ১০ টি বাইক উদ্ধার করলো এগরা থানার পুলিশ। কয়েক দিন ধরে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে মোট ১০ টি মোটর বাইক উদ্ধার করলো এগরা থানার পুলিশ।
বুধবার দুপুর ১২ টা নাগাদ এগরা থানায় সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানান এগরার মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু। তিনি জানান এগরা শহরের বুকে বেশ কয়েক মাস ধরে বাইক চুরির অভিযোগ আসছিলো। আমরা তদন্তে নেমে গোপন সূত্রে একজন অভিযুক্তকে ট্রেস করে বাইকগুলি সন্ধান পাওয়া যায়। মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিন অভিযুক্তর নাম গৌতম মহাপাত্র -বাড়ি ঝাড়গ্রাম জেলার কুলটিকরি গ্রামে । লাল্টু খিলাড়ি – বাড়ি ঝাড়গ্রামজেলার সাকরাইলে, বিকাশ মান্না – বাড়ি খড়্গপুর লোকাল।
জানা যায় ঐ বাইক চোরেরা বাসে করে এগরায় এসে বেশ কিছু দিন থাকার পরে সুযোগ বুঝে বাইক চুরি করে পালাতো। উদ্ধার হওয়া বাইকের মধ্যে এগরার এলাকার কিছু বাইক রয়েছে। তবে বেশ কিছু বাইক এখনো চিহ্নিত করা যায়নি। দ্রুত সন্ধান করে বাইকের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।
তিন অভিযুক্তকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।






