ধুলিয়ানে পুলিশের জালে জালনোট পাচারকারী চক্র, উদ্ধার প্রায় ২ লক্ষ টাকা
৫০০ টাকার জালনোট সহ ধৃত এক মহিলাসহ ২
কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: এবার পুলিশের জালে নকল নোটের কারবারি। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান কলাবাগান ঘাট এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলাসহ ২ ব্যক্তি।
আরও পড়ুনঃ আফগানিস্তান-পাকিস্তানকে ‘আলোচনার মাধ্যমে’ সমস্যা সমাধানের বার্তা সৌদির
পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম ফরিদা বিবি (৩৯) এবং তৈমুর শেখ (৪৫)। উভয়ের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত ১৮ মাইল এলাকায়। হাত বদলের আগে ধুলিয়ান কলাবাগান ঘাট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাতে অভিযান চালায়। অভিযানে দু’জনকে আটক করে। তাদের কাছ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা। নোট গুলি সব ৫০০ টাকার। (Murshidabad)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মালদা সীমান্ত এলাকা থেকেই এই জালনোটগুলো নিয়ে আসা হয়েছিল এবং তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। রবিবার সামসেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতদেরকে বিশেষ আদালতে পেশ করা হবে। সেখানে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে খবর। জালনোট চক্রের পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। (Murshidabad)






