রাজ্যের খবর

জটিল অস্ত্রপ্রচারে নজরকাড়া সাফল্য জঙ্গলমহলের নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের

Nayagram Super Specialty Hospital in Jangalmahal has achieved notable success in complex operations

The Truth of Bengal, দেবব্রত বাগ,ঝাড়গ্রাম : জটিল অস্ত্রপ্রচারে ফের নজরকাড়া সাফল্য পেল জঙ্গলমহলের নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় অস্ত্রপ্রচার করা হল এক মধ্যবয়ষ্ক মহিলার গলার টিউমার। সরকারি হাসপাতালে বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা পেয়ে খুশি রোগীর পরিবারের লোকজন। জানা গিয়েছে, কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের শিবানী সিং নামে এক মহিলা নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসেন তাঁর গলার একটি টিউমার নিয়ে। পরে হাসপাতালের চিকিৎসকরা দেখেন মহিলার গলার টিউমারটি আসলে থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে হয়েছে।

দীর্ঘদিন ধরে মহিলা এই টিউমার যন্ত্রনা নিয়ে ভুগছেন। প্রয়োজন অপারেশন এর মাধ্যমে সেই টিউমার বাদ দেওয়া।তবে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামোর মধ্যে কতটা সম্ভব এই জটিল অপারেশন তা নিয়েই সংশয় ছিল চিকিৎসকদের।তবে শেষ পর্যন্ত হাসপাতালের নাক কান গলা ও শল্য চিকিৎসা বিভাগের চিকিৎসকরা অপারেশন করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথম থেকেই টিউমারের কারণে মহিলার শ্বাস কষ্ট জনিত সমস্যা ছিল। সবকিছু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর স্বাস কষ্ট জনিত সমস্যার সমাধান হওয়ায় চিকিৎসকরা সাঁকরাইলের শিবানী সিং নামে ওই মহিলার গলার টিউমার সফল ভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হয়েছেন। অপারেশন এর পর বর্তমান সুস্থ রয়েছেন মহিলা। স্থানীয় একটি সরকারি হাসপাতালে দুর্মূল্য এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি শিবানী সিং এর পরিবার। খুশি নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা।

Related Articles