রাজ্যের খবর
সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন, গ্রাউন্ড জিরোয় পৌঁছে কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে
National Commission for Women in Sandeshkhali

The Truth of Bengal: আজ সোমবার, সন্দেশখালিতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনের সফরে বাংলায় আসছেন রেখা শর্মা। আজই কলকাতায় ফিরবেন মহিলা কমিশনের চেয়ারপার্সন। তারপরই সন্দেশখালির উদ্দ্যেশে পৌঁছে গ্রাউন্ড জিরোয় থেকে কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
পাশাপাশি বৈঠক করবেন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও। এর আগেও জাতীয় মহিলা কমিশনের দু’জন প্রতিনিধি সন্দেশখালি গিয়েছিলেন। মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।
এছারাও, মঙ্গলবার রাজ্য পুলিশের DG ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে, সাথে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা নিয়ে আলোচনা হতে পারে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে।






