রাজ্যের খবর

বেআইনি নির্মাণ ভেঙে ঐতিহ্যবাহী ভাগীরথী শিল্পাশ্রমের জমি পুনরুদ্ধার করল নদিয়া জেলা প্রশাসন

Nadia district administration restored the land of traditional Bhagirathi Shilpasram by demolishing the illegal construction

The Truth of Bengal: নদিয়ার শিমুরালির দখল করা সরকারি জমি উদ্ধার করল প্রশাসন। অভিযোগ ওঠে,ভাগীরথী শিল্পাশ্রমের জমি দখল করে রেখেছে কায়েমী স্বার্থচক্র।২০১৬সালে অনাথ আশ্রমের আবাসিকদের সেখান থেকে হঠিয়ে দেওয়া হয়। সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে বেআইনি নির্মাণ গড়ে তোলায় প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিল।ভেঙে দেওয়া হয় বেআইনি নির্মাণ। জেলা প্রশাসন এভাবে জবরদখল হঠানোয় খুশি এলাকার মানুষ।

সহায় সম্বলহীন মহিলাদের জন্য ১৯৪২সালে তৈরি হয়েছিল ভাগীরথী শিল্পাশ্রম। ভাগীরথীর কূলে এই অনাথ আশ্রমটি তৈরি করেছিলেন কর্ণেল দ্বীজেন্দ্র লাল ভট্টাচার্য্য। সমাজকল্যাণের লক্ষ্যে স্বাধীনতার আগে চালু হওয়া সেই শিল্পাশ্রমের জমি দখল করে স্বার্থান্বেষী মানুষ। দুর্বল ও অসহায় মানুষের জন্য রাজ্যের নারী কল্যাণ ও জনশিক্ষা দফতরের অনুদানে হোমের কাজকর্ম চলতো। কিন্তু আশ্রমের নামে থাকা জমি,বাগান-পুকুর দখল করতে উঠেপড়ে লাগে এক শ্রেণির দুষ্টচক্র।জমি দখল করার পাশাপাশি ২০১৬সালে অনাথ আশ্রমের আবাসিকদের সেখান থেকে জোর করে হঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসায় প্রশাসন অভিযানে নামে। প্রশাসনের অভিযানে দখলমুক্ত হল সেই ঐতিহ্যবাহী ভাগীরথী শিল্পাশ্রমের জমি। নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে সোমবার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। সোমবার সকালে অভিযান চলে নদিয়ার শিমুরালিতে।

বেআইনিভাবে দখল করা ভাগীরথী শিল্পাশ্রমের  সরকারি সম্পত্তি উদ্ধার করতে  চাকদহ ব্লক ও পুলিশ প্রশাসন কমোর বেঁধে নামে। এই অনাথ আশ্রমের মেয়েরা লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার জন্য তাঁত -বেত সহ  নানা হাতের কাজ শিখে সাবলম্বী হয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছ থেকে অনুদান পেতো এই আশ্রমের মেয়েরা এব আশ্রম। সেই টাকায় এই অনাথ আশ্রমটি চলতো। অনেক বাধা-বিপত্তি এবং আন্দোলনের ঝড় বয়ে গেছে এই আশ্রমের ওপর দিয়ে। এই আশ্রমের পরিচালন কমিটির প্রশয়ে এই সংস্থাকে কোম্পানি লিমিটেড বলে তুলে ধরা হয়।বর্তমানে সেই জমির মালিক রেবতী হালদার।তাঁকে প্রশ্ন করতে তিনি আমতা আমতাভাবে বিষয়টি এড়িয়ে যেতে চান।

এই জমিগুলো হাত বদল করে এলাকার কিছু প্রোমোটারের কাছে। ২০১৬ সালে জুন মাসে একটি বাসে করে অনাথ আশ্রমের আবাসিকদের অন্যত্র স্থানান্তরিত করা হয়। মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে দেখে অসহায় আবাসিকরা অথৈ জলে পড়ে। ১২বছর পর সেই জমি উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষ বেশ খুশি। প্রশাসন সরকারি জমি পুণরুদ্ধার করে সমাজের দুঃস্থদের সেবার জন্য কোনও প্রতিষ্ঠানের হাতে এই জমি তুলে দিক চাইছেন এলাকার দলমত নির্বিশেষে মানুষ।

Related Articles