নৈহাটিতে চার বছরের পুত্রসন্তানকে খুন, আত্মঘাতী মা
Mother kills four-year-old son in Naihati, commits suicide

The Truth Of Bengal: চার বছরের ছেলেকে মেরে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে। সূত্রের খবর, শুভঙ্কর অধিকারী তার স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় সাংসারিক অশান্তি চালাতেন। রবিবার সেই পরিস্থিতি আরও চরমে উঠলে শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তার বছর চারেকের ছোটো ছেলে সৌমিক অধিকারীকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নৈহাটি থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে এসে ওই মা ও শিশুর নিথর দেহকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে । তবে ঠিক কি কারনে ছেলে ও মা আত্মঘাতী হলো? তা কিন্তু পুলিশকে এখন ভাবাচ্ছে। হত্যা না আত্মঘাতী তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। ইতিমধ্যে মৃত বিশ্বমিত্রা অধিকারীর স্বামী শুভঙ্কর অধিকারী কে আটক করেছে পুলিশ।






