মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে মন্ত্রী: আর্থিক সাহায্য ও শিক্ষার দায়িত্ব নিল সরকার
সৌরভ নস্কর, নামখানা: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মৎস্যজীবী। সেখানে ট্রলারডুবিতে মৃত্য়ু হয় তাঁর। মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মৃতের নাম কমল জানা। বৃহস্পতিবার তিনি মৃত মৎস্যজীবীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। (Namkhana)

আরও পড়ুনঃ Museum History: ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সভ্যতার সংরক্ষক— কীভাবে গড়ে উঠল জাদুঘরের ধারণা?
জানা যায়, সম্প্রতি গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট ট্রলার উল্টে যায়। ট্রলারে থাকা সাত মৎস্যজীবীর মধ্যে পাঁচজনকে উদ্ধার (Namkhana) করা গেলেও দুজন নিখোঁজ ছিলেন। খবর পাওয়ার পর সুন্দরবন পুলিশ জেলা ও কোস্ট গার্ডের পক্ষ থেকে সমুদ্রের তল্লাশি শুরু হয়। অবশেষে বুধবার কমল জানা নামে এক মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন, তাঁর সন্ধান চালাচ্ছে প্রশাসন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বৃহস্পতিবার মৃত মৎস্যজীবী কমল জানার বাড়িতে যান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি ব্যক্তিগত তহবিল থেকে কমল জানার পরিবারের হাতে এক লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন। এছাড়াও নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে রেশন সামগ্রী প্রদান করা হয়। মন্ত্রী জানান, তিনি কমল জানার ছেলের টিউশন পড়াশোনার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা দেবেন। পাশাপাশি, তিনি ঘোষণা করেন যে কমল জানার ছেলের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মন্ত্রীর এই উদ্যোগে মৎস্যজীবী পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছেন। প্রশাসন এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। (Namkhana)






