Assam: অসম-অরুণাচল সীমান্তে পরপর দু’দিন জঙ্গি হামলা! গ্রেনেড বিস্ফোরণে আহত ৭ জওয়ান
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিটের শিবিরকে লক্ষ্য করেই হামলা চালানো হয় রাতের অন্ধকারে।
Truth of Bengal: অসম-অরুণাচল সীমান্তে ফের জঙ্গি হামলা। পরপর দু’দিন ধরে সেনা শিবির লক্ষ্য করে গুলি ও গ্রেনেড হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দুই রাজ্যের সীমান্ত এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথার সেনা ক্যাম্পের কাছে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় জখম হয়েছেন অন্তত তিন ভারতীয় সেনা জওয়ান। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ১৯ গ্রেনেডিয়ার্স ইউনিটের শিবিরকে লক্ষ্য করেই হামলা চালানো হয় রাতের অন্ধকারে। সেনা সূত্রে খবর, হামলার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করেছে সেনা ও রাজ্য পুলিশ (Assam)।
আরও পড়ুনঃ মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে মন্ত্রী: আর্থিক সাহায্য ও শিক্ষার দায়িত্ব নিল সরকার
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লিবারেশন ফ্রন্ট অফ অসম জঙ্গিগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।তদন্তে নেমে পুলিশ অরুণাচলপ্রদেশের তেঙ্গাপানি এলাকায় একটি ফাঁকা ট্রাক উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অনুমান, ওই ট্রাকেই গ্রেনেড বোঝাই করে হামলাকারীরা ঘটনাস্থলে পৌঁছেছিল। এরপরেই সেনা শিবিরের অদূরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।এর একদিন আগে, বুধবার রাতেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে প্রতিবেশী রাজ্য অরুণাচলপ্রদেশে। জানা গিয়েছে, চাংলাং জেলার মানমাও এলাকার হাটমান গ্রামে অবস্থিত অসম রাইফেলসের একটি ক্যাম্পে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা (Assam)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
রাত আড়াইটা নাগাদ গুলি-বিনিময়ের ঘটনায় আহত হন চার জওয়ান। তাঁদের মধ্যে দুই সেনা— হরিশরণ এবং রাহুল—-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফট করে জোরহাটের ৫ নম্বর এয়ার ফোর্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুই রাজ্যের সীমান্ত ঘেঁষা এলাকায় পরপর জঙ্গি হামলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনা ও পুলিশ যৌথভাবে হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে (Assam)।






