Metro Expansion: পার্পল লাইনের খিদিরপুর– ভিক্টোরিয়া টানেল খনন শুরু, কাজে নামল টিবিএম ‘দুর্গা
Truth of Bengal: জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত পার্পেল লাইনের আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের কাজ শুরু হল। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খনন কাজ শুরু করল পার্পেল লাইনের নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগাম লিমিটেড বা আরভিএনএল(Metro Expansion)। খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে মেট্রোর যে লঞ্চিং শাফ্টটি করা হয়েছে সেখান থেকেই আজ এই অংশের প্রথম টানেল বোরিং মেশিন বা টিবিএম ‘দুর্গা’ খনন কাজ শুরু করল।
[আরও পড়ুনঃ Monsoon Alert: উত্তর ও দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা]
খিদিরপুরের সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিমি দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ হবে। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার খনন হবে। প্রায় ৯০ মিটার লম্বা টানেল বোরিং মেশিন দিয়ে খননকার্য চলছে(Metro Expansion)। টানেল বোরিং মেশিনটির ওজন ৬৫০ টন। পার্পল লাইনের টিবিএম প্রথমে সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ নির্মাণ করবে। দ্বিতীয় পর্যায়ে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার খনন হবে। খিদিরপুরে খনন শুরু করার জন্য মেট্রো দুটি বোরিং মেশিন এনেছে। একটির নাম দুর্গা আর একটির নাম দিব্যা। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডির উপস্থিতিতে কাজ শুরু করল ‘রেল বিকাশ নিগম লিমিটেড’।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বর্তমানে পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে(Metro Expansion)। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে আপাতত মোট চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ। পরে পঞ্চম স্টেশনও তৈরি হবে। খিদিরপুর থেকে প্রথম ধাপে ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছনো হবে। তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে যাওয়ার জন্য ৯৫০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ কাটা হবে। সব কাজ হয়ে এই পূর্ণাঙ্গ পথে মেট্রো চলবে।






