ফিচার

Kodak QLED TV: ভারতের বাজারে আসল JioTele অপারেটিং সিস্টেমে চালিত প্রথম QLED টিভি

AI-চালিত এই টিভিটি লোকাল কনটেন্ট দেখার জন্য ডিজাইন করা হয়েছে।

Truth of Bengal: যাঁরা কম দামে লেটেস্ট ফিচারের টেলিভিশন কিনতে চাইছেন তাদের জন্য ভারতের বাজারে আসল
নতুন Kodak QLED TV। নতুন এই টিভিতে ৪৩ ইঞ্চি স্ক্রিন আছে। AI-চালিত এই টিভিটি লোকাল কনটেন্ট দেখার জন্য ডিজাইন করা হয়েছে। Kodak জানিয়েছে, এটি JioTele অপারেটিং সিস্টেমে চালিত প্রথম QLED টিভি (Kodak QLED TV)।

আরও পড়ুন: Monsoon Alert: উত্তর ও দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

৪৩ ইঞ্চির এই কোডাক QLED টিভিটির দাম পড়বে ১৮,৯৯৯ টাকা। এটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে। এর সঙ্গে পাওয়া যাবে ১ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি এবং অতিরিক্ত ৬ মাসের অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি। কোডাকের এই টিভিতে আছে ৪কে রেজোলিউশনের প্যানেল, যা HDR সাপোর্ট করে। এই টিভিতে ব্যবহার করা হয়েছে Amlogic প্রসেসর, সঙ্গে ২ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।কোডাকের টিভি চলে JioTele অপারেটিং সিস্টেমে, যেখানে বিভিন্ন আঞ্চলিক ভাষা সাপোর্ট করবে (Kodak QLED TV)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এতে রয়েছে ভয়েস সার্চ ও JioStore থেকে ২০০-র বেশি জনপ্রিয় অ্যাপ ডাউনলোডের সুবিধা। নয়া মডেলের টিভির মাধ্যমে ব্যবহারকারীরা AI চালিত কনটেন্টের সুপারিশ পাবেন এবং এতে JioGames-এর বড় লাইব্রেরিও মিলবে। সাউন্ডের জন্য এতে ৪০ ওয়াট স্টেরিও স্পিকার পাওয়া যাবে, যাতে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে (Kodak QLED TV)।

Related Articles