কলকাতারাজ্যের খবর

Interlocutor Appointment: পাহাড়ে ‘ইন্টারলোকিউটার’ নিয়োগ অগণতান্ত্রিক, প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর

সোমবার তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্তকে “একতরফা, অসাংবিধানিক ও বেআইনি” বলে উল্লেখ করেন এবং অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান।

Truth of Bengal: দার্জিলিং পাহাড়ের গোর্খা বিষয়ক সমস্যায় কেন্দ্রের ‘ইন্টারলোকিউটার’ নিয়োগ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে কেন্দ্রের এই সিদ্ধান্তকে “একতরফা, অসাংবিধানিক ও বেআইনি” বলে উল্লেখ করেন এবং অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর আগেও ১৮ অক্টোবর ২০২৫-এ তিনি বিষয়টি নিয়ে চিঠি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তা গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু কোনোরূপ আলোচনা বা রাজ্যের মতামত না নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্টারলোকিউটরের দফতর ১০ নভেম্বর থেকেই কাজ শুরু করেছে বলে মেমো জারি হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং বিস্ময়কর।”

Related Articles