রাজ্যের খবর
Trending

Madhyamik Exam Timetable: ২০২৫-এ কবে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ? সময়সূচী দিল পর্ষদ

Madhyamik Exam Timetable: When is Madhyamik exam starting in 2025? The board gave the schedule

The Truth Of Bengal: আর কয়েক মাসের অপেক্ষা। আর তারপরেই স্কুল জীবনের প্রথম বোর্ড পরীক্ষা দিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন স্কুলের পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবার ঘোষণা করা হল ২০২৫-র মাধ্যমিক পরীক্ষার সময়সূচী। জানানো হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ, ১৩ দিন ধরে চলবে এই পরীক্ষা। এছাড়া, পর্ষদের তরফে কবে, কোন পরীক্ষা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

কবে কোন পরীক্ষা ? দেখে নেওয়া যাক

১০ ফেব্রুয়ারি: প্রথম ভাষা (বাংলা)
১১ ফেব্রুয়ারি: দ্বিতীয় ভাষা (ইংরেজি)
১৫ ফেব্রুয়ারি: অঙ্ক
১৭ ফেব্রুয়ারি: ইতিহাস
১৮ ফেব্রুয়ারি: ভূগোল
১৯ ফেব্রুয়ারি: জীবন বিজ্ঞান
২০ ফেব্রুয়ারি: ভৌত বিজ্ঞান
২২ ফেব্রুয়ারি: ঐচ্ছিক বিষয়

উল্লেখ্য, ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেছিলেন। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। যদিও, ২০২৫-এ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার মাঝে-মাঝে পড়ুয়ারা অনেকটাই সময় পাবে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। পরীক্ষা শেষের ৮০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়। মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাসের হারে সব থেকে এগিয়ে ছিল কালিম্পং। দ্বিতীয় স্থানে থাকে পূর্ব মেদিনীপুর। অপরদিক, তৃতীয় স্থান দখল করে কলকাতা। এবং ক্রমান্বয়ে অন্যান্য জেলাগুলিও পর পর থাকে। ২০২৪-র মাধ্যমিকে ছাত্রী পরীক্ষার্থীদের হার ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় বেশি ছিল। মোট ২৬৭৫টি কেন্দ্রে হয়েছিল এই পরীক্ষা। আর ২০২৫-র মাধ্যমিক পরীক্ষাও নির্বিঘ্নে করতে, সমস্ত রকম নিরাপত্তা নিচ্ছে পর্ষদ।

Related Articles