ভগবান রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য মদন মিত্রের! রাজনৈতিক তরজা তুঙ্গে
Truth Of Bengal: মদন মিত্রের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে বিধায়ককে দাবি করতে শোনা গেছে, “ভগবান রাম মুসলিম ছিলেন।” এই মন্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দল বিজেপি সরব হয়ে ওঠে। গেরুয়া শিবিরের অভিযোগ, মদন মিত্রের এই মন্তব্য হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছে এবং এটি স্পষ্টতই ভোটব্যাঙ্ক রাজনীতির চরম বহিঃপ্রকাশ।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠা স্বাভাবিক। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরাসরি কোনো মন্তব্য করে নি এবং ইস্যু থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মদন মিত্রের ব্যক্তিগত মন্তব্যের জন্য দল কোনো দায়িত্ব গ্রহণ করবে না।
.@AitcOfficial leaders cannot help but insult Hindu Gods and Hindu beliefs it seems. Now TMC MLA Madan Mitra says Lord Ram was a Muslim, Not Hindu.
This continuous abuse of our culture and history is not a slip of tongue! Rather it is a no-so-subtle message to illegal… pic.twitter.com/Cf2TnDb2Wq
— BJP West Bengal (@BJP4Bengal) December 18, 2025
অন্যদিকে, মদন মিত্রের ঘনিষ্ঠ মহল দাবি করেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া এবং সম্ভবত এআই-জেনারেটেড। মদন মিত্র অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে শিরোনামে আসেন।






