এক টাকায় মিলছে লুচি-ঘুগনি, শান্তিপুরে ‘লুচি-সেবা’ করছেন যুবক
Luchi-ghugni is matched for one rupee, youth is doing 'luchi-seva' in Shantipur

The Truth Of Bengal : মাত্র ১ টাকায় একটি লুচি। সঙ্গে মোটরের ঘুগনি, স্যালাড, কাসুন্দি ও টমেটো সস। লাভ করতে নয়, অন্য লক্ষ্যে মানুষকে এই ভাবে লুচি-সেবা করে চলেছেন এক ব্যবসায়ী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন তিনি এক টাকায় মানুষের মুখে লুচি তুলে দেবেন। এই অঙ্গীকারে এখনঅ লুচির দোকান চালিয়ে যাচ্ছেন নদিয়ার শান্তিপুরের নতুনহাট বাজারে যুবক রনি রক্ষিত।
২৪ বছর আগে বাবার হাত ধরে ব্যবসায় হাতে খড়ি। এরপর বার্ধক্যজনিত কারণে অবসর নিতে হয় বাবাকে। তারপর থেকেই দোকান সামলানোর দায়িত্ব পড়ে ছেলের হাতে। এক টাকার লুচির গল্প এখন সারা শান্তিপুরবাসীর জানা। কীভাবে সম্ভব এই দুর্মূল্যের বাজারে এক টাকা মানুষকে লুচি খাওয়ানো? ব্যবসায়ী রনি রক্ষিত জানাচ্ছেন, সেলের অপর লাভ থাকে তাঁর। সারাদিন দোকান চালিয়ে খুব অল্প লাভ থাকলেও তিনি দাম বাড়াননি লুচির। এই এক টাকার লুচি তার বাবা দীপক রক্ষিতের হাতেই জনপ্রিয় হয়ে ওঠে। আর সেটাকেই বহাল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে ছেলে রনি। লাভ কম হলেও তিনি দাম বাড়াবেন না। রাজ্যে মুখ্যমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবেন মমতা বন্দ্যোপাধায়, ততদিন তিনি এক টাকাতেই লুচি খাইয়ে যাবেন সাধারণ মানুষকে।
ভিন্ন কৌশলে লুচি ভাজেন রনি। একসঙ্গে একাধিক লুচি বেলে ছেড়ে দেওয়া হয় ছ্যাকা তেলে। আর সেখানে ফুলের পাপড়ির মত ছড়িয়ে পড়ে এক একটি লুচি। সেই ফুলকো লুচি খেতে এলাকার মানুষ ভিড় করে তাঁর দোকানে। এক তাকার লুচির দোকান হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে শান্তিপুরের রনির দোকান।
FREE ACCESS






