কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরের উপরে  নিম্নচাপের সম্ভাবনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা   

Low pressure likely over Bay of Bengal, heavy rainfall over South Bengal including Kolkata, orange alert issued

The Truth Of Bengal :  দু- তিন দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।বুধবার থেকে প্রায়ই ঝিড়িঝড়ি বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবারও  সকাল থেকেই  ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও  সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত  তৈরি হয়েছে, আর সেই  কারণেই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া  দফতর।   বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ  তৈরি হলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও গঙ্গাসাগর, হিসার, দিল্লি, দেহরি, পুরুলিয়া, সাগরদ্বীপ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হতে পারে ,যার কারণে রাজ্যে বৃষ্টি বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজেছে। তবে বুধবারের থেকে বৃহস্পতি বার বৃষ্টি অনেকটাই বাড়তে পারে।  বৃহস্পতিবার  ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত  ভারি থেকে অতিভারি  বৃষ্টির সম্ভাবনা আছে হুগলি, পূর্ব বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে। ইতিমধ্যেই তিনটি জেলায় জারি রাখা হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারি থেকে অতিভারি  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।ফলে দক্ষিণবঙ্গের ১২ টি  জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।  বুধ ও বৃহস্পতি এই দু –দিনই দক্ষিণবঙ্গের জেলাতে  বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি  হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অফিস। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের জেলাগুলিতে ভারি  বৃষ্টির সম্ভাবনা  আছে।

তবে  শনি ও রবিবার অনেকটাই  বৃষ্টি কমে যেতে পারে,  ভারি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার কথা রয়েছে। এর  ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও খুব একটা তাপমাত্রার হেরফের হবে না।বৃহস্পতি বার  দক্ষিণবঙ্গের জেলা্র পাশাপাশি  উত্তরবঙ্গেও ভারি  বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে  আবহাওয়া অফিস। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারের জায়গাগুলিতে  ভারি বৃষ্টির কথা  না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।