Liton Haldar: অনুব্রত বিতর্কে নাম জড়ানো লিটন সামলাবেন বারুইপুরের কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব
Truth of Bengal: একসময় বোলপুর পুলিশ স্টেশনের আইসি ছিলেন লিটন হালদার। পশ্চিমবঙ্গের অন্যান্য আইসিদের মত তার নাম জনপ্রিয়তার তালিকায় পড়েনি। কিন্তু বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে টেলিফোনের কথোপকথন তাকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। সেই লিটন হালদার কে প্রশাসনিক ভাবে বদলি করা হয়। তিন বছরের কাছাকাছি বা বেশি সময় হয়ে গিয়েছে এমন অফিসারদের বদল করা হয়।
শুক্রবার এর নতুন নির্দেশিকায় লিটন হালদার কে বদলি করে এবার পাঠানো হলো কোর্ট ইন্সপেক্টর হিসাবে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে। pic.twitter.com/bZ66fTDFGm
— TOB DIGITAL (@DigitalTob) November 28, 2025
নির্বাচনের আগে এবং এসআইআর আবহে ১৭৫ জনের ওসি ও আইসি পদমর্যাদার অফিসারদের বদলি করা হয়। সেই নির্দেশিকায় নাম ছিল লিটন হালদারের। নির্দেশিকা অনুসারে বোলপুরের পুলিশ স্টেশন থেকে তাকে বদলি করা হয় জলপাইগুড়িতে। ইন্সপেক্টর অফ পুলিশ ডিআইবি হিসাবে লিটন হালদারকে বদল করা হয়। শুক্রবারে ফের একবার তার বদল ঘটল। শুক্রবার এর নতুন নির্দেশিকায় লিটন হালদার কে বদলি করে এবার পাঠানো হলো কোর্ট ইন্সপেক্টর হিসাবে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে। প্রশাসনিক স্তর থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে।






