রাজনীতিরাজ্যের খবর

Job Justice: ২৬০০০ শিক্ষকের ভাগ্য নির্ধারণ আজ, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রাজ্য

Supreme Court review may decide fate of 26,000 Bengal SSC aspirants after 2016 job cancellations

Truth Of Bengal: আজ সুপ্রিম কোর্ট রাজ্যের ২৬ হাজার এসএসসি চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে(Job Justice)। ২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিল নিয়ে দায়ের হওয়া রিভিউ পিটিশনের রায় শুক্রবার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই রায়কে ঘিরে রাজ্যের চাকরিহারাদের মধ্যে যেমন উদ্বেগ রয়েছে, তেমনই অনেকে ন্যায় বিচারের আশা করছেন। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ দুর্নীতির অভিযোগে এই রায় দিয়েছিল।

[আরও পড়ুনঃ Bengal Weather: শেষ বেলায় বর্ষার ভয়ঙ্কর রূপ! এক নজরে আবহাওয়ার খবর]

মামলাকারীদের একাংশের দাবি, যোগ্য প্রার্থীদের আবার নতুন করে পরীক্ষা দিতে বাধ্য করা উচিত নয়। কারণ সুপ্রিম কোর্ট যোগ্যদের নতুন করে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দেওয়ার কথা বলেছিল(Job Justice)। যদিও যোগ্যরা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন। অন্যদিকে, রাজ্য সরকারও চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এক চাকরিহারা জানান, ‘আমরা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছি(Job Justice)। দুর্নীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই। ছয়-সাত বছর চাকরি করার পর আজ আমরা অসহায়। আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবে।’ রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন।

Related Articles