কলকাতারাজ্যের খবর

Bengal Weather: শেষ বেলায় বর্ষার ভয়ঙ্কর রূপ! এক নজরে আবহাওয়ার খবর

সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

Truth of Bengal: ক্যালেন্ডার বলছে বর্ষা বিদায়ের সময় এসেছে, কিন্তু বাস্তবে তার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। মঙ্গলবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গে জারি হয়েছে দুর্যোগ সতর্কতা।দক্ষিণবঙ্গে মঙ্গলবার বেশ কিছু জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে, ফলে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে (Bengal Weather)।

আরও পড়ুন: UK Deportation Law: ব্রিটেনে অপরাধ করে ছাড় নয়, ভারতীয়দের জন্য কড়া আইন আনল UK

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে (Bengal Weather)।

Truth pf Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় গুমোট এবং অস্বস্তি অনুভূত হবে। এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জন্য সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার ও দার্জিলিঙেও ভারী বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে (Bengal Weather)।

Related Articles