রাজ্যের খবর

মানবিকতার নজির, আহত হনুমানের সেবায় প্রাক্তন কাউন্সিলর

কাউন্সিলর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করেন।

Truth Of Bengal, মন্টু সাহাজী: বসিরহাটের খড়িডাঙ্গা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতরভাবে আহত এক হনুমান। ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে শক খেয়ে তার পায়ের ওপরের অংশের মাংস ক্ষতবিক্ষত হয়ে যায়। অসহায় অবস্থায় রক্তাক্ত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয় এক মহিলা (Injured Monkey)। এরপর তাকে নিয়ে আসা হয় বসিরহাট পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদারের কাছে।

[আরও পড়ুন: Folk Theatre: মানভূম-পুরুলিয়ার প্রাচীন লোকসংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ]

কাউন্সিলর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকদের পরামর্শ মেনে প্রতিদিন দুইবার ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ফলমূল খাওয়ানো, সব কিছুই নিজে হাতে করছেন তিনি।

[আরও পড়ুন: Heavy Rainfall in Purulia: পুরুলিয়া ও বীরভূমে রেকর্ড বৃষ্টি, বন্যার আশঙ্কায় জারি সতর্কতা]

স্থানীয়দের কথায়, “মানুষের মতো জন্তুদের প্রতিও তাঁর হৃদয় সমান দরদী।” এটা প্রথম নয়। প্রায় দু’বছর আগে একইভাবে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গিয়েছিল আরও এক হনুমান (Injured Monkey)। সেই ঘটনার পর তাঁর উদ্যোগে এলাকায় একটি হনুমান মন্দিরও তৈরি হয়। আর এবার জীবিত এক হনুমানের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।

Related Articles