Truth Of Bengal: সুব্রত রায়: জলপাইগুড়ি: দুর্যোগের ঘনঘটা নিয়ে চিন্তিত বঙ্গবাসী। বৃষ্টির পাশাপাশি নিম্নচাপের পূর্বাভাসও দেয় আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত রৌদ্রজ্জ্বল আবহাওয়া রয়েছে। আজ সপ্তমী। এদিন দুপুরে করা হল এক সুন্দর উদ্যোগ। এদিন প্রায় ৩০ জন বয়স্ক ব্যাক্তি বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে দেখালেন এক পুলিশ দম্পতি। (Durga Puja 2025)
আরও পড়ুনঃ স্বামী চৈতন্যানন্দ কেলেঙ্কারি কাণ্ডে নতুন মোড়

দীর্ঘদিন বাদে এভাবে পুজো মণ্ডপ ঘুরে খুশি বয়স্করা। ঘুরতে বেড়িয়ে খগেশ্বর রায়, জ্ঞানবালা রায়রা জানান, “বয়স হয়েছে, এখন আর বাড়ি থেকে বের হইনা। পুজোয় বের হওয়া আরও কঠিন। ছেলে, বৌমা, নাতি নাতনিরা ঘুরতে যায়। আমরা বাড়িতেই থাকি। কিন্তু আজকে পবিত্রা আর ধনঞ্জয় আমাদেরকে পুজো মণ্ডপ ঘোরাতে নিয়ে আসলো। ওরা পুলিশের চাকরি করে। ওদের উদ্যোগে এলাকার সব বয়োজ্যেষ্ঠরা একসাথে ঘুরলাম, ভালো লাগলো। মনে পড়ে গেল আমাদের ছেলেবেলার কথা।পবিত্রা আর ধনঞ্জয় ভাল থাকুক।” (Durga Puja 2025)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
যদিও এবিষয়ে কিছুই বলতে চায়নি ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা পুলিশ দম্পতি ধনঞ্জয় রায় ও পবিত্রা রায়। এদিন তাদের ছেলে সহ তাদের পরিবারের সদস্যরাও সাথে ছিলেন। বিভিন্ন মণ্ডপে তাদের সাথে ছবিও তুললেন পুলিশ দম্পতি। (Durga Puja 2025)






