Uncategorized

‘রক্তদান মানে জীবনের দান’—বিএসএফের মানবিক উদ্যোগ

Truth Of Bengal: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ক্যাম্পাসে সীমান্ত রক্ষা বাহিনী (BSF)-এর উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় (South Dinajpur)। বালুরঘাট জেলা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল সমাজের সেবা ও অসহায় প্রাণ বাঁচানোর উদ্যোগে সকলকে অংশগ্রহণে উৎসাহিত করা।

আরও পড়ুন: পরিবেশবান্ধব জগদ্ধাত্রী পুজোর পথে চন্দননগর, বাজি ও ডিজে বক্সে নিষেধাজ্ঞার বার্তা

শিবিরের উদ্বোধন করেন কমান্ড্যান্ট শ্রী কে. থিংবাইজম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রক্তদানের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “রক্তদান মানে জীবনের দান। প্রত্যেক মানুষের উচিত নিয়মিত রক্ত দিয়ে অন্যের জীবনে আলো ফিরিয়ে আনা।” (South Dinajpur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই দিনে ২৯, ৭৯ ও ১২৩ নম্বর ব্যাটেলিয়নের বিভিন্ন পদমর্যাদার মোট ৫৬ জন বিএসএফ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের এই অংশগ্রহণ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। (South Dinajpur)

এই উদ্যোগের মাধ্যমে বিএসএফ আবারও প্রমাণ করল, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সমাজের প্রতি তাদের অঙ্গীকারও সমানভাবে দৃঢ়। (South Dinajpur)

 

Related Articles