রাজ্যের খবর

Jagannath Prashad: জগন্নাথদেবের প্রসাদ বিতরণ নিয়ে প্রশাসনিক বৈঠক বীরভূমে

এখানে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত উন্নয়ন জেলাশাসক বিশ্বজিৎ মোদক সহ বীরভূমের বিখ্যাত মিষ্টির দোকানের মালিকরা

Truth of Bengal: ইতিমধ্যে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে দীঘার জগন্নাথ মন্দির। যা দিঘার পর্যটনের উন্নতির ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন (Jagannath Prashad)। সাধারণ মানুষদের কথা ভেবে বিভিন্ন জেলা থেকে স্বল্প পরলে জগন্নাথ মন্দির দর্শনের জন্য দুটি করে বাস দেওয়া হয়েছে। সরকারি ভাবে সিউড়ি দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহনের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি বাস।

[আরও পড়ুনঃ Bollywood News: অন্তঃসত্ত্বা কিয়ারাকে উপহার রাম চরণ ও তাঁর স্ত্রীর, কি পাঠালেন তারকা দম্পতি?]

এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে জগন্নাথ দেবের প্রসাদ (Jagannath Prashad) বিলি নিয়ে প্রশাসনিক বৈঠক করা হলো বীরভূম জেলাশাসক দফতরে। এখানে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত উন্নয়ন জেলাশাসক বিশ্বজিৎ মোদক সহ বীরভূমের বিখ্যাত মিষ্টির দোকানের মালিকরা। তাছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফুড সাপ্লাই অফিসার এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূমের মোহম্মদবাজার ব্লকের খয়রাকুরি এলাকার একটি বেসরকারি লজে তৈরি হবে জগন্নাথ দেবের প্রসাদ। সেখান থেকে জেলা খাদ্য দফতরের মাধ্যমে রেশন ডিলারদের কাছে তা পৌঁছে যাবে। এরপর প্রতিটি উপভোক্তার হাতে পৌঁছে যাবে এই প্রসাদ (Jagannath Prashad)। এর পাশাপাশি জেলায় জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ করে দিতে সরকারি পরিবহন ব্যবস্থারও বিশেষ উদ্যোগ দেখা যাচ্ছে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসাদ বিলির এই পরিকল্পনা জানার পর থেকেই জেলার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি বীরভূমের সাধারণ  মানুষরা।

Related Articles